অনলাইন
ডেক্স:
ভারতের
বিহার রাজ্যের বুক্সার জেলায় একটি বিয়ের অনুষ্ঠান রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। বিয়ের
মঞ্চে ১৮ বছর বয়সী আরতী কুমারীকে গুলি করার অভিযোগ উঠেছে তার সাবেক প্রেমিক দ্বীনবন্ধুর
বিরুদ্ধে।
প্রতিবেদন অনুযায়ী, আরতী ও দ্বীনবন্ধুর মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। তবে দ্বীনবন্ধুকে
বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করছিলেন আরতী। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা
চলাকালে দ্বীনবন্ধু অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
অভিযোগ
অনুযায়ী, একপর্যায়ে ভিড়ের আড়াল থেকে তিনি কনের পেটে গুলি করেন। গুলির শব্দে অনুষ্ঠানে
আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত অতিথিরা আহত কনেকে সামাল দেওয়ার চেষ্টা করেন, আর অনেকে নিরাপদ
স্থানে সরে যান।
গুরুতর
আহত অবস্থায় আরতীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে
একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তিনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক
বলে জানা গেছে।
পুলিশ
জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত দ্বীনবন্ধু পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান
চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করা হয়েছে। অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার
চন্দন কুমার বলেন, দ্বীনবন্ধু এর আগে মদ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
বিডিপ্রতিদিন
বিডিফেস/শিমু