প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ১:০২ পি.এম
প্রেসক্লাব সভাপতি সুমনের সম্মানে সংবর্ধনা সভা
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমনকে উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান। সঞ্চালনা করেন দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে জসিম উদ্দিন সুমনের দীর্ঘদিনের অবদান প্রশংসনীয়। প্রেসক্লাব দুমকির নেতৃত্বে তিনি গণমাধ্যমের ইতিবাচক বিকাশ এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশ্রাফ, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার, সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম এবং এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া প্রেসক্লাব দুমকির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান, আইসিটি সম্পাদক রাজিবুল রাজ, সাংবাদিক বাহাদুর হোসেন, এবাদুল হক ও জায়েদ বিন আলী সুজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথি মো. জসিম উদ্দিন সুমন শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকতা ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more