প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ৫:৫০ এ.এম
প্রবীণ সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া অনুষ্ঠান
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও দুমকি উপজেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক এম আমির হোসাইনের মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএমএসএফ দুমকি উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম আমির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব দুমকির নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ দুমকি শাখার সহ-সভাপতি মো. বাহাদুর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন, অর্থ বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী মো. অহিদুজ্জামান, সদস্য মো. সুমন মৃধা, সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফারুক হোসেন। এ সময় উপস্থিত বক্তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more