অনলাইন ডেক্স:
রবিবার বাংলাদেশ সচিবালয়-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর
তৃতীয় টার্মিনাল সংক্রান্ত অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা
অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, সকাল ৯টার পরপরই
প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশে নিযুক্ত
সৌদি আরব-এর রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রীকে
অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে
সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে পারস্পরিক
সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
সূত্র- বিডিপ্রতিদিন