প্রশ্নের জবাব না দিয়ে ক্ষেপে গেলেন স্বাস্থ্য কর্মকর্তা
Date: 2026-06-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৯:০৫ এ.এম
প্রশ্নের জবাব না দিয়ে ক্ষেপে গেলেন স্বাস্থ্য কর্মকর্তা
অ-অ+
বাকেরগঞ্জ
(বরিশাল) প্রতিনিধি: বরিশালের
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. সুমী আক্তারের
বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রোগীদের খাবারের মান এবং বিশুদ্ধ
পানির সংকট নিয়ে তথ্য
সংগ্রহ করতে গিয়ে স্থানীয়
সাংবাদিকরা এ ধরনের আচরণের
শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বুধবার
(২৪ জুন) উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য ও
বক্তব্য সংগ্রহ করতে যান কয়েকজন
সাংবাদিক। অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন অনিয়ম
ও জনসেবাসংক্রান্ত বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. সুমী আক্তারের
বক্তব্য নিতে চাইলে তিনি
প্রশ্নের উত্তর না দিয়ে বিরূপ
প্রতিক্রিয়া দেখান এবং সাংবাদিকদের প্রতি
অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকদের
দাবি, সরকারি স্বাস্থ্যসেবার মান, রোগীদের জন্য
বরাদ্দ খাদ্যের গুণগত মান এবং হাসপাতালের
বিশুদ্ধ পানির সংকট নিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট
অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়া
হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা সহযোগিতা না করে সাংবাদিকদের
সম্পর্কে কটূক্তি করেন। বিষয়টি
নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা। বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও
প্রকাশের দায়িত্ব পালন করেন। সরকারি
প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত সাংবাদিকদের প্রয়োজনীয়
তথ্য দিয়ে সহযোগিতা করা।
তথ্য প্রদানের পরিবর্তে বিরূপ আচরণ করা দুঃখজনক। বাকেরগঞ্জ
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের
প্রতিনিধি আল-আমিন মিরাজ
বলেন, একজন সরকারি কর্মকর্তার
কাছ থেকে সাংবাদিকদের প্রতি
অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত
নয়। ঘটনাটি
স্থানীয় সচেতন মহলেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তাদের
মতে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। ফলে
তথ্য সংগ্রহে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ প্রশাসনিক স্বচ্ছতা
ও জবাবদিহিতার পরিপন্থী। এ
ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়
সাংবাদিক ও সচেতন নাগরিকরা। তবে
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. সুমী আক্তারের
সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার
কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ
বিষয়ে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম.
মঞ্জুর এ এলাহী বলেন,
একজন দপ্তর প্রধান হিসেবে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা করা স্বাভাবিক দায়িত্বের
অংশ। যদি সাংবাদিকদের সঙ্গে
খারাপ আচরণ হয়ে থাকে,
তা দুঃখজনক এবং কাম্য নয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more