অনলাইন ডেক্স: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ
তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশের বিশেষ শাখা (এসবি) এই তিন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন
প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
পুলিশু১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে
জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের
ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করেছেন এবং চট্টগ্রাম রেঞ্জের
ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী
লীগ সরকারের সময় পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে জানা যায়। এছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান
হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। বাগেরহাটের এই কর্মকর্তা
১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য এবং পুলিশ সদর দপ্তরের এইচআরএম ও ডেভেলপমেন্ট শাখায়
কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব
পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এই শিক্ষার্থী মাঠপর্যায়ের
অপারেশন পরিচালনায় দক্ষ হিসেবে পরিচিত। অন্যদিকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি এতদিন পুলিশ
সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছিলেন। ২০২৫
সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা মহানগর
পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা মোসলেহ
উদ্দিন আহমদ বাহিনীতে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more