অনলাইন ডেক্স:
সালাহউদ্দিন আহমদ ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন।
রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,United
Nations Office on Drugs and Crime (ইউএনওডিসি) এবং International
Criminal Police Organization (ইন্টারপোল)-এর
যৌথ উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিট অনুষ্ঠিত হবে।
১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত
হবে Vienna
International Centre-এ। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব
দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সামিটে উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি Global Fraud Response Mechanism শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং National Commitments/Pledges on Combating Fraud শীর্ষক বিশেষ উচ্চ পর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন
তিনি।
এ ছাড়া সম্মেলনের সাইডলাইন বৈঠকে ইউএনওডিসির
নির্বাহী পরিচালক John
Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Lord
Hansonএর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।
সামিটে অংশ নিতে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে Ethiopian
Airlines-এর ET-679 নম্বর ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে আগামী ২০ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু