রাজধানীর মিরপুরে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সন্দেহভাজন আটক ২
নভেম্বর ১৭, ২০২৬, ১:১৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ১:১৭ এ.এম
রাজধানীর মিরপুরে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সন্দেহভাজন আটক ২
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় 'রাজধানী পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার সন্দেহে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে বা তাৎক্ষণিকভাবে আটক হওয়া ওই দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা সম্ভব হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখা হচ্ছে। চলমান এই অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more