প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৪, ২০২৬, ৫:০৪ এ.এম
রামিসা হত্যা মামলায় রায়ের দিন ঘোষণা হতে পারে আজ
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকার
পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলায় রায়ের তারিখ আজ ঘোষণা হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার
সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক আলামতের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হবে। বুধবার
আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রী ও সহ-আসামি স্বপ্নাকে নির্দোষ দাবি করেন। তবে স্বপ্না নিজেও আদালতে নিজের নির্দোষতার কথা জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন,
বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে এ ধরনের বক্তব্য মামলার গতিপ্রকৃতি প্রভাবিত করার একটি কৌশল হতে পারে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, নতুন কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না। এর আগে মামলাটিতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের মধ্যে ভুক্তভোগী রামিসার বাবা-মাও ছিলেন। তাদের জবানবন্দিতে ঘটনার ভয়াবহতা ও ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আদালতের সামনে উঠে আসে। তদন্ত
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, ময়নাতদন্ত রিপোর্ট এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। আদালত ইতোমধ্যে অভিযোগপত্র গ্রহণ করেছেন। মামলার
বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সহ-আসামি স্বপ্নাকে আটক এবং প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। ঘটনার
পর রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more