রাশিয়া-যুক্তরাষ্ট্র সংযোগ টানেল প্রকল্পে নতুন অগ্রগতি
Date: 2026-06-05
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৫, ২০২৬, ১২:৫৮ পি.এম
রাশিয়া-যুক্তরাষ্ট্র সংযোগ টানেল প্রকল্পে নতুন অগ্রগতি
অ-অ+
অনলাইন ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সরাসরি
সংযুক্ত করার উচ্চাভিলাষী টানেল প্রকল্প বাস্তবায়নের পথে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মস্কো। বেরিং প্রণালির নিচ দিয়ে নির্মাণের প্রস্তাবিত এই টানেলের নকশা
উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে একটি নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে অবকাঠামোগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে টানেল প্রকল্প নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এটি বাস্তবায়িত হলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে
অন্যতম বৃহৎ অবকাঠামো সংযোগ স্থাপিত হবে। দিমিত্রিয়েভ জানান, প্রকল্পের পরবর্তী ধাপ সম্পর্কে শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নকশা প্রণয়ন সংক্রান্ত নতুন চুক্তি ভবিষ্যৎ বাস্তবায়নের ভিত্তি আরও শক্তিশালী করবে। এদিকে তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপের কথাও উল্লেখ করেন। তার দাবি, আলোচনায় মূলত দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং সম্ভাব্য যৌথ প্রকল্পগুলো গুরুত্ব পেয়েছে। যদিও মার্কিন পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক
কোনো মন্তব্য পাওয়া যায়নি। রুশ প্রতিনিধি আরও বলেন, দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিনিয়োগ উদ্যোগ নিয়ে আলোচনা করছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার
নতুন সুযোগ খুঁজে দেখা হচ্ছে। অন্যদিকে ইউক্রেন সংকট নিয়েও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে
যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তার মতে, ওয়াশিংটন সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ না করে শান্তিপূর্ণ
সমাধানের পথ খুঁজতে আগ্রহী। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখনো বড় ধরনের অগ্রগতি
দেখা যায়নি। রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, শান্তি আলোচনায় কার্যকর অগ্রগতি না হলে সামরিক
অভিযান অব্যাহত থাকবে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও স্বীকার করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে
সমঝোতার পথ এখনো কঠিন
হয়ে রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more