রিটার্ন না দিলে ৫ হাজার টাকা জরিমানা: সত্য নাকি গুজব
অক্টোবর ২৫, ২০২৬, ১০:৫৪ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২৬, ১০:৫৪ এ.এম
রিটার্ন না দিলে ৫ হাজার টাকা জরিমানা: সত্য নাকি গুজব
অ-অ+
অনলাইন ডেস্ক:
ই-টিন (e-TIN) থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে সবার ৫ হাজার টাকা জরিমানা হওয়ার বিষয়টি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা তৈরি হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আইন ও বিধান ভিন্ন কথা বলছে।
আয়কর আইন, ২০২৩-এর ২৬৬ ধারা অনুযায়ী রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানার বিধান রয়েছে। তবে এই জরিমানা সবার জন্য এক নয়। করদাতার পূর্ববর্তী আয় নিরূপণ হয়েছে কি না এবং ব্যর্থতার ধরনের ওপর ভিত্তি করে জরিমানার অঙ্ক নির্ধারিত হয়। আগে কখনো আয় নিরূপণ হয়নি এমন ব্যক্তি করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার সীমা ৫ হাজার টাকা হতে পারে।
আইনের বিধান অনুযায়ী, সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা ধরা হতে পারে, যেখানে সর্বনিম্ন জরিমানা ১ হাজার টাকা। এছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫০ টাকা জরিমানার নিয়ম রয়েছে। তাই ই-টিন থাকলেই সবার ক্ষেত্রে একই অঙ্কের জরিমানা প্রযোজ্য হবে না।
করদাতাদের আতঙ্কিত না হয়ে এনবিআরের অফিসিয়াল ই-রিটার্ন পোর্টাল (etaxnbr.gov.bd)-এর মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে লগইন করে রিটার্ন জমার রেকর্ড ও বর্তমান অবস্থা যাচাই করা উচিত। কোনো করবর্ষের রিটার্ন বকেয়া থাকলে তা দ্রুত দাখিল করার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট কর সার্কেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more