রূপগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ
নভেম্বর ০৩, ২০২৬, ৪:৪৬ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ৪:৪৬ এ.এম
রূপগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ
অ-অ+
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক (পাড়াগাঁও) এলাকায় সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত সোমবার (২ নভেম্বর) রাতে কারখানাটির বয়লার সেকশনের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই আকস্মিক দুর্ঘটনায় অন্তত চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইসমাইল হোসেনের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ এবং মেকানিক্যাল বিভাগের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। চারজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে নাইমুলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন শ্রমিক দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এই দুর্ঘটনায় মূলত একজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানতে তদন্ত চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more