প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ১০:১১ এ.এম
সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। তবে তাঁর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও রাজধানীর সড়কগুলোতে যাতে কোনো ধরনের যানজট বা সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর কিংবা রাস্তার আশেপাশে কোনো ধরনের রাজনৈতিক শোডাউন, জমায়েত বা মোটোরশোভাযাত্রা (র্যালি) করা যাবে না। সাধারণত সরকারপ্রধানের বিদেশ সফর শেষে ফেরার সময় বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে থাকেন, যা সাধারণ যাত্রী ও জনসাধারণের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এবার জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী নিজেই অগ্রিম এই নিষেধাজ্ঞা জারি করেছেন। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে শুধুমাত্র নির্ধারিত প্রটোকল ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বজায় থাকবে। এর বাইরে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার এবং জনজীবন স্বাভাবিক রাখতে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তথ্য: ইত্তেফাক/ বিডিফেজ - মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more