ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে নিহত

Date: 2026-02-28
news-banner

উজিরপুর সংবাদদাতা:
বরিশালের উজিরপুরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রকিবুল ইসলাম জানান, তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেন। এতে তিনি ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন।

নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) স্থানীয় বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় লাগানো মিষ্টি কুমড়ার গাছ ছাগল খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

Leave Your Comments