অনলাইন ডেক্স: স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক
(ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত
চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের
পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য অধিদফতর, মহাখালী,
ঢাকায় মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের
যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত ওই আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি
করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ
সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট
বিভিন্ন দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more