প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ২:০৪ পি.এম
সাতক্ষীরায় কথিত সীমানা পিলার উদ্ধার, চারজন আটক
অ-অ+
অনলাইন ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি
থেকে কথিত সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শনিবার
সকালে বিষয়টি নিশ্চিত করেছে তালা থানা পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার
খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।
একই সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা এবং
বাকি তিনজন পার্শ্ববর্তী জেলা ও উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাটির
ঘরে সংরক্ষিত অবস্থায় পিলারটি রাখা ছিল। পিলারটির সত্যতা যাচাইয়ের প্রস্তুতির মধ্যেই
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে পিলারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের
থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে
প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের
ধারণা, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সীমানা পিলার কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা
করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিলারটির
প্রকৃত পরিচয় ও উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more