সেবার ফি টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে

Date: 2026-02-26
news-banner

অনলাইন ডেক্স:

ভূমি মন্ত্রণালয় জনগণকে সরকার নির্ধারিত ফি সম্পর্কে সচেতন করা এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবামূল্যের তালিকা সংবলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি অফিসে ৪ ফুট দ্ধ ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে বিভিন্ন সেবার নির্ধারিত ফি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে।

ই-নামজারি ফি-

কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ১,০০০ টাকা এবং খতিয়ান সরবরাহ ১০০ টাকা-মোট ১,১৭০ টাকা।

খতিয়ানের ফি-

সার্টিফাইড বা অনলাইন কপি পেতে ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল যুক্ত হবে।

মৌজা ম্যাপের ফি-

প্রতি শিট ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা প্রযোজ্য।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে; নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ।

কোনো কর্মকর্তা বা কর্মচারী অতিরিক্ত অর্থ দাবি করলে বা হয়রানি করলে নাগরিকদের ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।


তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments