শিগগিরই চালু হবে ভারত বাংলাদেশ ভিসা কার্যক্রম

Date: 2026-03-02
news-banner

অনলাইন ডেক্স:
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ভারত। একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেন তিনি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে শুভেচ্ছা জানাতেই সাক্ষাৎ করেন। আলোচনায় দুই দেশের বাণিজ্য আরও গতিশীল করতে বন্ধ থাকা বর্ডার হাট এবং কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর বিষয় উঠে আসে। তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী।
 
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments