প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ৭:০৩ এ.এম
সিরডাপের ভূমিকার প্রশংসা এলজিআরডি মন্ত্রীর
অ-অ+
অনলাইন
ডেস্ক:
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা বর্তমান সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক এজেন্ডা হলো তৃণমূল তথা গ্রামীণ জনপদের উন্নয়ন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একের পর এক কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষকদের সুরক্ষায় কৃষি সহযোগিতা বৃদ্ধি, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগগুলো সাধারণ মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করছে। পল্লী অঞ্চলের উন্নয়নে বহুজাতিক সংস্থা সিরডাপের সুদীর্ঘ ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, বিগত প্রায় পাঁচ দশক ধরে এই অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সিরডাপ প্রশংসনীয় কাজ করে আসছে। বর্তমান সময়ে গ্রামীণ অর্থনীতির সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে সিরডাপের আধুনিক ও সময়োপযোগী কর্মপরিকল্পনার ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক অংশীজনদের একসঙ্গে কাজ করার এবং পরিবেশবান্ধব ও বৈষম্যহীন নীতি প্রণয়নের তাগিদ দেওয়া হয়। তথ্য: ইত্তেফাক/
বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more