প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ১২:৪৪ পি.এম
স্বস্তিতে ব্রাজিল, ফোকাস এখন নেইমারে
অ-অ+
অনলাইন
ডেস্ক: দীর্ঘ
তিন বছরের অবসান ঘটিয়ে অবশেষে সেলেসাওদের হলুদ জার্সিতে ফিরছেন
নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ
পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য যতটা না
নকআউটের সমীকরণ মেলানোর, তার চেয়েও ফুটবলপ্রেমীদের
কাছে বড় আকর্ষণ হয়ে
দাঁড়িয়েছে নেইমারের এই প্রত্যাবর্তন। আর
ম্যাচ শুরুর আগেই ব্রাজিলিয়ান সমর্থকদের
বড় সুখবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরি
কাটিয়ে ফেরা নেইমার কেবল
মাঠেই নামছেন না, বরং শুরু
থেকেই পুরো ম্যাচ খেলার
মতো শারীরিক অবস্থায় আছেন বলে নিশ্চিত
করেছেন কোচ। পুরো
ম্যাচ খেলার ফিটনেস আছে নেইমারের গত
১৭ মে সান্তোসের হয়ে
খেলার সময় চোট পাওয়ার
পর প্রায় এক মাস মাঠের
বাইরে ছিলেন ব্রাজিলের এই নম্বর টেন।
এর আগে ২০২৩ সালের
অক্টোবর থেকে জাতীয় দলের
হয়ে কোনো ম্যাচ খেলেননি
তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরে
তিনি কতক্ষণ খেলবেন, তা নিয়ে বেশ
কৌতুহল ছিল সবার মনে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি
সেই ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন। সরাসরি
শুরুর একাদশ বা নির্দিষ্ট সময়
নিয়ে কথা না বললেও
আনচেলত্তি বলেন: >সে (নেইমার)
প্রস্তুত। এই সপ্তাহে ও
খুব ভালো অনুশীলন করেছে
এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে
প্রস্তুত করেছে। সে চাইলে ৯০
মিনিটও খেলতে পারে। সে কঠোর পরিশ্রম
করেছে এবং তার বর্তমান
অবস্থা নিয়ে আমি অত্যন্ত
সন্তুষ্ট। 'সি'
গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে
সুবিধাজনক অবস্থানে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নকআউট পর্ব এখনো গাণিতিকভাবে
নিশ্চিত না হলেও স্কটল্যান্ডের
বিপক্ষে বেশ ফুরফুরে মেজাজেই
মাঠে নামবে আনচেলত্তির দল। আর এই
স্বস্তির ম্যাচে আনচেলত্তির মূল অস্ত্র হতে
যাচ্ছেন নেইমারই। কোচের মতে, নেইমারের দলে
থাকা এবং তার খেলার
গুণগত মান ব্রাজিল দলকে
অনেকটাই এগিয়ে দেবে। বাংলাদেশ
সময় আগামীকাল ভোর চারটায় স্কটল্যান্ডের
মুখোমুখি হবে ব্রাজিল। ফুটবল
দুনিয়ার চোখ এখন সেই
ম্যাচের দিকে—যেখানে দীর্ঘ
অপেক্ষার পর আবার দেখা
যাবে নেইমার-ম্যাজিক।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more