প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২৬, ৫:২০ এ.এম
শুধু অক্টোবরেই ডেঙ্গুতে মৃত্যু ৫০ জনের বেশি
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ৫০ জন মারা গেছেন। আর এ বছর মোট মারা গেলেন ২৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানা গেছে। নতুন করে মারা গেছেন একজন ছেলে শিশু, যার বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে।
অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জন মারা গেছে যা খুবই আশঙ্কাজনক। এর আগে ৬ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ। বছরের মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন প্রাণ হারান। সেপ্টেম্বরে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং প্রাণহানি হয় ১৪৮ জনের।
ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ডেঙ্গু বিষয়ে জনসচেতনতার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এডিস মশার বংশবিস্তার রোধ করার জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোনো জায়গায় পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং সবসময় মশারি ব্যবহার করতে হবে। একই সাথে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more