অনলাইন ডেক্স: ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে
চাহিদামতো তেল না পাওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মীদের অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ
উঠেছে সৈয়দ মাহমুদুল ইলা নামের একব্যক্তির বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) দুপুর প্রায়
২টা ৫৩ মিনিটে মোহাম্মদপুরের সোনার বাংলা ফিলিং স্টেশনুএ এই ঘটনা ঘটে। ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, দীর্ঘ লাইনে
অপেক্ষমাণ অন্যান্য গাড়ি থাকা সত্ত্বেও মাহমুদুল ইলা নিয়ম ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা
করেন। তিনি দাবি করেন, তার গাড়িতে থাকা স্ত্রী অসুস্থ। মানবিক বিবেচনায় কর্মীরা তাকে
১ হাজার ৫০০ টাকার তেল সরবরাহ করেন। তবে পরে তিনি সরকারি নির্দেশনার বাইরে
অতিরিক্ত তেল দেওয়ার দাবি করেন। পাম্প কর্মীরা এতে আপত্তি জানালে তিনি কোমর থেকে একটি
পিস্তল বের করে তাদের ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের
হাতে এসেছে। সেখানে দেখা যায়, তেল নেওয়ার পর কর্মচারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং
এক পর্যায়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে কর্মচারীর দিকে এগিয়ে যান। এতে আশপাশের লোকজন
ঘটনাস্থলে জড়ো হয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাম্প কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি
নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং স্ত্রী অসুস্থ বলে দ্রুত তেল দেওয়ার অনুরোধ করেন। বিষয়টি
ম্যানেজারের কাছে জানালে তিনি পরিস্থিতি বিবেচনায় তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়ার
অনুমতি দেন। এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঘটনাস্থলে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিষয়টি অবগত ছিলেন এবং অস্ত্রের লাইসেন্স যাচাই করার পর তাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া
হয়। তবে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তার অস্ত্রটি থানায় জমা রাখা হয়। তথ্য-জাগোবিডি/বিডিফেস/সুমাইয়া শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more