প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ৫:০৯ এ.এম
৩ মাসে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ঘোষণা
অ-অ+
অনলাইন ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক
বিদ্যালয়গুলোর প্রশাসনিক গতিশীলতা ও শিক্ষার মান বাড়াতে একটি বড় ঘোষণা দিয়েছেন শিক্ষা
এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী
তিন মাসের মধ্যে দেশের ৫০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা
প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম 'বিশ্ববিদ্যালয় দিবস' ও 'ডিনস ও ভাইস-চ্যান্সেলর
অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য
জানান। মাদ্রাসা ও সাধারণ শিক্ষায়
বৈষম্য দূর করার ঘোষণা শিক্ষা ব্যবস্থায় কোনো
বৈষম্য রাখা হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ এবং মাদ্রাসা শিক্ষার যেসব
বিষয় অভিন্ন (যেমন- বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি
ও সমাজবিজ্ঞান) সেগুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষাকে
আরও কর্মমুখী করতে আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত
করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষার্থীদের জন্য বড়
রূপরেখা দেশের নতুন প্রজন্মকে
দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও জানান, স্কুলগামী
শিশুদের জন্য জুতা, মোজা, পোশাক, ব্যাগ, বই ও দুপুরের খাবারের (মিড-ডে মিল) ব্যবস্থা
করার বড় ধরণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এর পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক
শিক্ষা এবং খেলাধুলার প্রতিও বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান
অধ্যাপক ড. মামুন আহমেদ, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং নোয়াখালী-৫
আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে
কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৩ জনকে
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more