ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষন দিবেন রাষ্ট্রপতি

Date: 2026-03-11
news-banner

অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ দেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। একই দিনে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন তিনি। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে, যা ভবিষ্যৎ আইন প্রণয়ন ও সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনে দলটির সংসদীয় দলের বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে তা শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারদলীয় সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন নেতারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনার নতুন দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।
তথ্য-জাগোবিডি
বিডিফেস/সুমাইয়া

Leave Your Comments