উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগ
Date: 2026-03-03
অ-অ+
অনলাইন ডেক্স: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং
ইউনিয়নে নিজ বসতঘরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়াপ্রবাসী
আবদু শুক্কুরের স্ত্রী। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত ভোররাতে পূর্ব
মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, সেহরির সময়
দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ছুটে গিয়ে লালা বিবিকে
অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, নিহতের সঙ্গে দীর্ঘদিন
ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার পর ঘরের কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া
যায়। এতে তাদের সন্দেহ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। নিহতের ভাশুর আবদুল আলম বলেন, লালা বিবির
গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের
ধারণা। তিনি আরও অভিযোগ করেন, ধর্ষণের পর হত্যার ঘটনাও ঘটতে পারে। স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম জানান,
খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহম্মদ
বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে
ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more