প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ২:২৭ পি.এম
ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি ইরানের
অ-অ+
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির পরেও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, সিরিক শহরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পরই দুই দেশের মধ্যে এই নতুন উত্তেজনার সৃষ্টি হয়। এর জবাবে আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা হয়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে বিন্দুমাত্র দুর্বল করতে পারেনি। বরং আন্তর্জাতিক নিয়ম ও জলসীমার সার্বভৌমত্ব লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইরানি বাহিনীর প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে। নিয়ম ভঙ্গকারী জাহাজের ওপর চালানো গুলি এই অঞ্চলের অন্য সব যাতায়াতকারী জাহাজের জন্য একটি স্পষ্ট বার্তা, যেন তারা নিরাপদ রুট ব্যবহার করে চলাচল করে। এতে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিষয়টি সম্পূর্ণ আলাদা। চুক্তি ভঙ্গ করে পুনরায় ইরানে হামলা চালানোর পরিণতি হিসেবে আগামী দিনগুলোতে তাদের চরম মূল্য চকাতে হবে এবং তারা ‘নরকযন্ত্রণা’ ভোগ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি চুক্তির পরও একের পর এক হামলা এবং পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। ইরানের এই কঠোর হুঁশিয়ারি মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে তাদের অনমনীয় অবস্থানকেই পুনর্ব্যক্ত করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more