অনলাইন
ডেস্ক:
চীনের
দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ
বুধবার (২৪ জুন) চীনের
স্থানীয় সময় সকাল ৯টায়
লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেশনটি
শুরু হয়। সেশনের শুরুতে
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক
ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও)।
এই
উচ্চপর্যায়ের সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার
নানা দিক নিয়ে অংশ
নেন স্বাগতিক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ
কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক,
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী
মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী
আমাদু ওউরি বাহ।
সেশনের
সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেওয়া বিভিন্ন
দেশের সরকারপ্রধানদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ
পরিবেশে মতবিনিময় করেন। এসব সংক্ষিপ্ত বৈঠকে
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও
প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
মূল
অধিবেশন শুরুর আগে উপস্থিত বিশ্বনেতারা
এক সংক্ষিপ্ত ফটোসেশনেও অংশ নেন। বৈশ্বিক
অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক
অঙ্গনে দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক
আরও সুদৃঢ় করবে বলে আশা
করা হচ্ছে।
তথ্য:
নয়া দিগন্ত/ বিডিফেস
মেহেদী
হাসান