২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর রাজধানীতে ঢাকা
অক্টোবর ১৯, ২০২৬, ৪:৩৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৯, ২০২৬, ৪:৩৮ এ.এম
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর রাজধানীতে ঢাকা
অ-অ+
অনলাইন ডেস্ক:
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই অভিযানের সার্বিক তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৫০ জন মিরপুর বিভাগ থেকে গ্রেফতার হয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিলে ৬৮, ওয়ারীতে ৫০, লালবাগে ৪১, রমনায় ৩৭, উত্তরায় ৩৫, গুলশানে ১৮, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৭ এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৫৬০ গ্রাম গাঁজা, ২০৪ বোতল ফেনসিডিল এবং ৩ গ্রাম হেরোইন।
মাদকের পাশাপাশি ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, একটি অটোরিকশা এবং নগদ ১,৫০৫ টাকা জব্দ করা হয়েছে। একই সাথে অভিযান চালিয়ে এক ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more