আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরিতে সোনার নতুন রেকর্ড
Date: 2026-05-10
অ-অ+
অনলাইন ডেস্ক: বাংলাদেশের
বাজারে ফের বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন নির্ধারিত দামে এখন ভালো মানের এক ভরি সোনা
কিনতে খরচ হবে প্রায় আড়াই লাখ টাকা। একই সঙ্গে রুপার দামও বেড়ে ভরিতে পাঁচ হাজার টাকার
বেশি হয়েছে। সোনা ও রুপার
নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির ঘোষণা অনুযায়ী,
৭ মে সকাল ১০টা থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত
এই দরেই বিক্রি চলবে। নতুন মূল্যতালিকা
অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০
টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়। ১৮ ক্যারেটের
এক ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ২১৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে
১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়। রুপার বাজারেও
একই চিত্র দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার
৭৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপার
দাম ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়। বিশ্ববাজারে
মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে চাহিদা বাড়ার প্রভাবেই দেশের বাজারে মূল্য সমন্বয়
করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more