প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ৪:২৯ এ.এম
আদমজী ইপিজেডের কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে
অ-অ+
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা চার ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানাটির কাপড়ের গুদামে (স্টোর রুম) হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পুরো ইপিজেড এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টা ১০ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। প্রথমে ইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে ৯টি ইউনিটের যৌথ ও দীর্ঘ প্রচেষ্টায় সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, যেহেতু এটি কাপড়ের স্টোর রুম ছিল, তাই সুপ্ত আগুন নেভাতে কিছু কিছু জায়গায় এখনো হালকা ধোঁয়া বা অল্প আগুন জ্বলছে, তবে তা থেকে বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছালেও বেপজা (BEPZA) কর্তৃপক্ষ তাদেরকে ইপিজেডের ভেতরে প্রবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more