প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৪:০১ এ.এম
আজ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন
অ-অ+
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন
আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের
পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় অধিবেশনের
কার্যক্রম শুরু হবে। সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত
ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়, যা আইন প্রণয়নের
ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। আসন্ন বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের
রাজস্ব আহরণ, সরকারি ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক নীতিমালা নিয়ে বিস্তারিত
আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য: জাগোবিডি/ বিডিফেস মেহেদী হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more