এটা আমার মেয়ের রক্ত,কালি না

Date: 2026-04-10
news-banner

অনলাইন ডেক্স:
গাজার উত্তরাঞ্চলে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে নয় বছর বয়সী এক শিক্ষার্থী| পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেইত লাহিয়ার একটি স্কুলে ক্লাস চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রিতাজ আবদুল রহমান রিহান|
ঘটনার দিন সকালে প্রতিদিনের মতোই স্কুলে যায় রিতাজ| গণিতের খাতায় ক্লাসের কাজ করছিল সে| ঠিক সেই সময় কাছাকাছি অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর গুলিতে মাথায় গুরুতর আঘাত পায়| দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন|
রিতাজের বাবা আবদুল রহমান রিহান জানান, মেয়েকে পড়াশোনা করানোর স্বপ্ন ছিল তার| যুদ্ধের মধ্যেও যেন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই আশায় প্রতিদিন তাকে স্কুলে পৌঁছে দিতেন| কিন্তু স্কুলে যাওয়ার অল্প সময়ের মধ্যেই মেয়ের মৃত্যুর খবর পান তিনি|
ইসরায়েলি হামলায় আগেই তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে| সেখান থেকে প্রতিদিন হেঁটেই স্কুলে যেত রিতাজ|
মায়ের হাতে তুলে দেওয়া হয় রিতাজের রক্তমাখা খাতা| সেটি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জানান, মেয়ের অসমাপ্ত পড়ার পাতাগুলোই এখন তার শেষ স্মৃতি|
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলটি তথাকথিত ‘নিরাপদ এলাকা’র মধ্যে পড়লেও সেখানেও হামলার ঝুঁকি রয়ে গেছে| যুদ্ধবিরতির পর নির্ধারিত সীমারেখার কাছাকাছি এলাকাগুলোতেও প্রায়ই গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠছে|
চলমান সংঘাতে গাজার বাসিন্দারা বারবার বাস্তুচ্যুত হচ্ছেন| অনেক পরিবার একাধিকবার ঘরবাড়ি হারিয়েছে| এর মধ্যে শিশুদের জীবন ও শিক্ষাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা|
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments