আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এবি পার্টির চেয়ারম্যান
নভেম্বর ২১, ২০২৬, ৪:০৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২৬, ৪:০৭ এ.এম
আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এবি পার্টির চেয়ারম্যান
অ-অ+
অনলাইন ডেস্ক:
'আওয়ামী সন্ত্রাসবাদের' মাত্রা আরও বেড়ে গেলে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলায় ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। তাঁর মতে, দেশে গৃহযুদ্ধ বাধলে তার দায় বর্তমান সরকার এবং আওয়ামী লীগকে যৌথভাবে নিতে হবে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান। এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান বলেন, যারা গাড়ি ও বাড়ি পুড়িয়ে এবং মানুষ হত্যা করে রাজনীতিতে ফেরার কথা বলে, তাদের উপলব্ধি করা উচিত যে জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন ঘটেছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, তরুণদের অনৈক্য ও সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার নিজেদের রূপে ফিরে আসার সাহস পাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন এবং বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। এ সময় সুজন আহমদকে আহ্বায়ক ও আক্তার হুসেনকে সদস্যসচিব করে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more