বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর রেখা, উপকূলজুড়ে চাঞ্চল্য
Date: 2026-05-08
অ-অ+
নিজস্ব প্রতিবেদক: দেশের সিমান্ত
ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলের আকাশে সন্ধ্যায় দেখা গেছে রহস্যময় এক দীর্ঘ আলোর রেখা।
হঠাৎ আকাশ চিরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এই আলোকচ্ছটা ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি
হয় ব্যাপক কৌতূহল ও নানা জল্পনা। শুক্রবার (৮
মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে
অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে চট্টগ্রাম, পটুয়াখালী,
ভোলা, বরগুনা ও উপকূলসংলগ্ন আরও কয়েকটি এলাকা থেকেও একই ধরনের আলোর রেখা দেখা যাওয়ার
খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা
জানান, পশ্চিম আকাশে ধীরে চলমান উজ্জ্বল আলোর রেখাটি দেখতে অনেকটা রকেট বা ক্ষেপণাস্ত্র
উৎক্ষেপণের মতো ছিল। কয়েক মিনিট ধরে দৃশ্যমান থাকা ওই আলোকচ্ছটা মোবাইল ফোনে ধারণ
করেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে এর ভিডিও ও ছবি। কক্সবাজারে
বেড়াতে আসা এক পর্যটক বলেন, “প্রথমে মনে হয়েছিল কোনো বড় ধরনের দুর্ঘটনা বা সামরিক
কিছু ঘটছে। পরে বুঝতে পারি এটি সম্ভবত আকাশের কোনো বিশেষ ঘটনা। তবে দৃশ্যটি ছিল অত্যন্ত
অস্বাভাবিক ও বিস্ময়কর।” আরেক প্রত্যক্ষদর্শী
জানান, “আলোর রেখাটি এতটাই পরিষ্কার ছিল যে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সৈকতে উপস্থিত
সবাই আকাশের দিকে তাকিয়ে ছিল।” এদিকে ঘটনাটি
নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বঙ্গোপসাগর এলাকায় ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র
পরীক্ষাকে ঘিরে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬ থেকে
৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট এলাকায় ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটাম) জারি করা
হয়েছে। ধারণা করা হচ্ছে, ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র
পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবেই এই সতর্কতা জারি করা হয়। তবে কক্সবাজার
ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দেখা যাওয়া আলোর রেখার সঙ্গে ওই সম্ভাব্য পরীক্ষার
কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট
কর্তৃপক্ষও এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে রাজি হননি। রহস্যময় এই
আলোকচ্ছটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে
চলছে নানা ব্যাখ্যা ও আলোচনা। কেউ একে মহাকাশীয় ঘটনা বলছেন, আবার কেউ ধারণা করছেন
এটি কোনো সামরিক প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more