বারবার এসি চালু-বন্ধ করলে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?
Date: 2026-05-29
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ২৯, ২০২৬, ৪:২০ পি.এম
বারবার এসি চালু-বন্ধ করলে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?
অ-অ+
অনলাইন ডেস্ক: গরমে স্বস্তি পেতে এখন প্রায় প্রতিটি ঘরেই
ব্যবহার হচ্ছে এয়ার কন্ডিশনার বা এসি। তবে বিদ্যুৎ বিলের চিন্তায় অনেকেই একটি সাধারণ
কৌশল অনুসরণ করেন—কিছুক্ষণ এসি চালিয়ে বন্ধ রাখা, পরে আবার গরম লাগলে চালু করা। অনেকের
বিশ্বাস, এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। কিন্তু প্রযুক্তিবিদরা বলছেন, বাস্তবতা ভিন্নও হতে
পারে। বিশেষজ্ঞদের মতে, এসি চালুর সময় সবচেয়ে
বেশি বিদ্যুৎ খরচ হয়। কারণ তখন কম্প্রেসর চালু হতে অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়ে, যাকে
বলা হয় ‘স্টার্টআপ সার্জ’। ফলে অল্প সময়ের ব্যবধানে বারবার এসি অন-অফ করলে প্রতিবারই
অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহৃত হয়। এতে বিদ্যুৎ বিল কমার বদলে বাড়ার আশঙ্কাও থাকে। শুধু তাই নয়, দীর্ঘ সময় একটানা চললে এসি
নির্ধারিত তাপমাত্রা ধরে রেখে তুলনামূলক কম শক্তি ব্যবহার করে। কিন্তু ঘন ঘন বন্ধ ও
চালু করলে যন্ত্রটিকে বারবার নতুন করে কাজ শুরু করতে হয়, যা এর কার্যক্ষমতাও কমিয়ে
দেয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ অল্প সময়ের
জন্য অন্য ঘরে যান বা ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার জন্য বাইরে থাকেন, তাহলে এসি পুরোপুরি
বন্ধ না করে নির্দিষ্ট তাপমাত্রায় চালু রাখাই ভালো হতে পারে। তবে কয়েক ঘণ্টা বা তার
বেশি সময় বাইরে থাকলে এসি বন্ধ করে রাখা বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু কার্যকর উপায়ও
জানিয়েছেন তারা। যেমন—এসি ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট রাখা, ইনভার্টার প্রযুক্তির
এসি ব্যবহার করা এবং ‘ইকো মোড’ চালু রাখা। পাশাপাশি দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা
ও নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ। এছাড়া দীর্ঘ সময় বাসার বাইরে থাকলে স্মার্ট
টাইমার বা থার্মোস্ট্যাট ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ অনেকটাই কমানো সম্ভব
বলে মত বিশেষজ্ঞদের। তথ্য- জাগোবিডি বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more