বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গাজাসহ
এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের
মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক মো. আসিক
(২৭) একই এলাকার আবুল কালাম ব্যাপারীর ছেলে। স্থানীয়দের হাতে গাজাসহ
আটক হওয়ার পর তাকে ভ্রাম্যমানকারী আদালতে হাজির করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন।
আসিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানান, তিনি গাছের কাজ করেন এবং শারীরিক ব্যথার কারণে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করছেন।
তিনি আরও জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ১২ গ্রাম গাঁজা ৬০০ টাকায়
কিনেছিলেন। পরে উদ্ধারকৃত গাঁজা ভ্রামণকারী
আদালতের উপস্থিতিতে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. সোহাগ মিলু জানান, আসামি নিত্য আয়ের শ্রমজীবী হওয়ায় জরিমানা না করে তাকে সতর্কতামূলকভাবে
স্বল্পমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more