বাউফলে মাদকসহ দুই যুবক আটক

Date: 2026-05-15
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার খেজুরবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বাউফল থানার এসআই আলামিন খালাসির নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন— মহিবুল্লাহ, পিতা: শামসুল হক, সাং- খেজুরবাড়িয়া দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদ ফয়সাল (২৪), পিতা: কামাল পেদা, সাং- খেজুরবাড়িয়া দাসপাড়া ইলিয়ান এলাকার ৫ নম্বর ওয়ার্ড।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave Your Comments