বাউফলে অসহায় পরিবারদের মাঝে কোরবানির মাংস ও ঈদ বাজার বিতরণ
Date: 2026-05-28
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ২৮, ২০২৬, ৫:১৮ পি.এম
বাউফলে অসহায় পরিবারদের মাঝে কোরবানির মাংস ও ঈদ বাজার বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
পটুয়াখালীর বাউফল ও চন্দ্রদ্বীপ এলাকায় ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির
মাংস ও ঈদ বাজার বিতরণ করেছে মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। দিনব্যাপী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে
পরিবারগুলোর হাতে কোরবানির মাংস ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি
মুহাম্মাদ রুহুল আমিন বলেন, “প্রতিবছরের মতো এবারও অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের
পাশে দাঁড়িয়েছে স্প্রেড হিউম্যানিটি। কোরবানির ঈদে সবাই ভালো খাবার খেলেও অনেক পরিবার
ঠিকমতো একবেলা খাবারও জোটাতে পারে না। তাই তাদের জন্য কোরবানির মাংস ও ঈদ বাজারের ব্যবস্থা
করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের
এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে
আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।” সংগঠনের দায়িত্বশীলরা জানান,
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই ‘স্প্রেড হিউম্যানিটি’র
মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের
সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা, সহ-সাংগঠনিক সম্পাদক
মার্জিয়া ইসলাম নূর, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জেবিকা মানিক ঐশী,
দপ্তর সম্পাদক সাইমন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার সুমা, সমাজ
ও সদস্য কল্যাণ সম্পাদক লিজা আক্তার, সহ-নারী ও শিশু সম্পাদক মারিয়া আক্তার আদিবা,
স্থায়ী কমিটির সদস্য মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্যরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more