পটুয়াখালীর বাউফলে ইয়াবা বিক্রির সময় উপজেলা সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নুরাইপুর ডিগ্রি কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নুরাইপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া এবং একই এলাকার বারেক জমাদ্দারের ছেলে সিফাতুল ইসলাম সিফাত (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল পুলবশ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির সময় রুবেল ভূঁইয়ার কাছ থেকে তিন পিস এবং সিফাতুল ইসলামের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ দাবি করেছে, আটক দুজনই দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে অভিযানের সময় কোনো ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১)-এর সারণির ১০(ক) অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more