বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

Date: 2026-04-26
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখা। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও মানসিকভাবে উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়।
হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, চকলেট ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে পাশে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে—এই লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ২০২৬ সালের পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মু. আরিফুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ ইবনে হারুন, সাংগঠনিক সম্পাদক মু. জোবায়ের বিন আব্দুল মুত্তালিব এবং অর্থ সম্পাদক হাফেজ মু. জাহিদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

wJEyfyY.jpeg

Leave Your Comments