বাউফলের মকবুল তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Date: 2026-02-02
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফল উপজেলা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল (১জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।wOrdKJ4.jpeg

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

গতকাল রবিবার রাতে তার মরদেহ বাউফলে আনা হয় এবং রাত ৮টার সময় বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকালে তার গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

WjcriUJ.jpeg

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফনে অংশ নেন।

xKMcT0m.jpeg

উপস্থিত মুক্তিযোদ্ধাগন জানাজা নামাজের আগে ১৯৭১সালে তার বীরত্বের কথা স্মৃতি চারন করেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধাগন সহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments