বাউফলে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে মালামাল বিতরণ
অক্টোবর ১১, ২০২৬, ১২:৩১ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২৬, ১২:৩১ পি.এম
বাউফলে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে মালামাল বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত মালামাল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল এসব মালামাল বিতরণ করেন।
বাস্তবায়নাধীন ‘Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions in Bauphal and Kalapara Upazilas’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির মাধ্যমে বাউফল ও কলাপাড়া উপজেলার তিনটি ঝুঁকিপূর্ণ ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করা, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আভাসের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা প্রদীপ দাস, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাশার এবং সাংবাদিক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকদের আশা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার হবে এবং দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত সহায়তা প্রদানের সক্ষমতা বাড়বে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more