বাউফলে গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
অক্টোবর ২০, ২০২৬, ১১:৪৬ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ১১:৪৬ এ.এম
বাউফলে গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
অ-অ+
বাউফল প্রতিনিধি:
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ব্রীজঘাট চত্বরে আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর স্পিড ট্রাস্ট উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামীণ নারী কৃষকদের অধিকার, খাদ্যনিরাপত্তা, পুষ্টি এবং কৃষিতে নারীর অবদানের বিষয়গুলো গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচি শুরুতে ব্রীজঘাট চত্বরে মানববন্ধন করেন। পরে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ফেসিলিটিটর সাইফুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তর তথ্য সেবা কর্মকর্তা মোসা মরিয়ম বেগম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসহকারি কৃষি অফিসার মো জোবায়ের হোসেন। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং গ্রামীণ নারী কৃষকদের অধিকার ও খাদ্য নিরাপত্তার দাবিতে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি মো: শাহজালাল। জেসমিন বেগম, সাবেক ইউপি সদস্য ফরিদার বেগম।
অনুষ্ঠানে স্থানীয় নারী কৃষক, জনসমবায় দলের সদস্য, যুব প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেয়। পাশাপাশি দাবি ও ধারণাপত্র নিয়ে আলোচনা, জনসমবায় দলের সংগীত পরিবেশন করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more