বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ
Date: 2026-07-29
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৮:৪৮ এ.এম
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে এক বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা এবং ৫০টি দুস্থ পরিবারকে প্রত্যেককে ১০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা তুলে দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি ড. মাসুদ বলেন, “সংসদে অনেক এমপি-মন্ত্রী একবার হাত তুলে নামিয়ে রাখেন। বারবার হাত তুলতে তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে। আর আমি সংসদে কথা বলার জন্য হাত জাগিয়ে রাখি। বারবার হাত জাগিয়ে রাখি, যাতে বাউফলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কথা বলতে পারি এবং সবার চেয়ে বেশি কাজ আনতে পারি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more