প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ৫:০৬ পি.এম
বাউফলে অস্ত্র-মাদক উদ্ধার, আটক তিন
অ-অ+
বাউফল পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকার একটি কথিত মাদক সেবনের ডেরায় এ অভিযান পরিচালনা করা হয়।
আ'ট'ককৃতরা হলেন- পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউপির ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়কের আক্কেল আলী ভুইয়ার ছেলে মোহন ভূইয়া ও একই এলাকার আবদুল কালামের ছেলে নূর ইসলাম। এছাড়া দশমিনা উপজেলার চর হোসনাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাকিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ডেরায় অভিযান চালায়। এ সময় মোহন ভূঁইয়াকে আটক করা হয়। একই সময়ে মাদক কিনতে সেখানে আসা নূর ইসলাম ও শাকিলকেও আটক করা হয়। অভিযানে ডেরা থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more