বাউফলে অভিভাবক সমাবেশে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
Date: 2026-09-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:১২ এ.এম
বাউফলে অভিভাবক সমাবেশে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দাসপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রুমানা বেগম শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফলপত্র তুলে দেন। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও ফলাফল নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় প্রধান শিক্ষক রুমানা বেগম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অভিভাবকরা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more