বাউফলে ‘ভয়েস অব হিউম্যানিটি’র উদ্যোগে ফুটবলারকে ক্রীড়া সামগ্রী উপহার
Date: 2026-07-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২২, ২০২৬, ৯:০৭ এ.এম
বাউফলে ‘ভয়েস অব হিউম্যানিটি’র উদ্যোগে ফুটবলারকে ক্রীড়া সামগ্রী উপহার
অ-অ+
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সামাজিক সংগঠন ভয়েস অব হিউম্যানিটি (Voice of Humanity)-এর উদ্যোগে একজন মেধাবী ফুটবলারের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি উপজেলার প্রতিভাবান ফুটবলার মো. জিহাদের হাতে ফুটবল খেলার বুট, জার্সি ও শিন গার্ড তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনের অন্যতম সদস্য হুজাইফা ইসলাম ও আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী পেয়ে মো. জিহাদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে ফুটবল খেলছি। কিন্তু ভালো মানের একটি বুট না থাকায় নিয়মিত অনুশীলন ও বিভিন্ন টুর্নামেন্টে খেলতে অনেক সমস্যায় পড়তাম। বিষয়টি জানতে পেরে ভয়েস অব হিউম্যানিটি আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে ফুটবল বুট, জার্সি ও শিন গার্ড উপহার দিয়েছে। এই সহযোগিতা আমাকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন করতে উৎসাহ দেবে। আমি কঠোর পরিশ্রম করে একজন ভালো ফুটবলার হতে চাই এবং একদিন বাউফল ও দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই। এজন্য সংগঠনের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” সংগঠনের অন্যতম সদস্য হুজাইফা ইসলাম বলেন, “ভয়েস অব হিউম্যানিটি সমাজের মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের পাশে থাকতে কাজ করছে। খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিভাবান খেলোয়াড়দের সহযোগিতা করার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের সদস্যরা জানান, অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে মানবিক উদ্যোগ বাস্তবায়ন করাই সংগঠনটির মূল লক্ষ্য।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more