প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২৬, ৭:৪৮ এ.এম
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে, যার সরাসরি প্রভাব পড়েছে টিকিটের মূল্যে। চাহিদা আকাশচুম্বী হওয়ায় টিকিটের দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্যই প্রায় ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা)। মাঠের কাছাকাছি আসনের টিকিটের দাম আরও বেশি, আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিট বিক্রি হচ্ছে ৬০ হাজার ডলার বা প্রায় ৭৪ লাখ টাকায়। বিভিন্ন টিকিটিং ওয়েবসাইট ও পুনর্বিক্রয় প্ল্যাটফর্মেও একই চড়া দাম লক্ষ্য করা যাচ্ছে।
ফাইনাল ঘিরে এই অস্বাভাবিক আগ্রহের প্রধান কারণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মধ্যকার প্রথমবারের মতো মুখোমুখি লড়াই। এছাড়া মেসি এটিই বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ ম্যাচ হিসেবে খেলবেন বলে ধারণা করা হচ্ছে, যা সমর্থকদের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে এবং টানা দুটি বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়ার হাতছানি নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে মেসিদের মুখোমুখি হবে। অতীতে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও নানা কারণে তা বাতিল হয়েছিল, ফলে এই দুই পরাশক্তির লড়াই বিশ্বকাপের মঞ্চেই উপভোগ করতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more