প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:১৯ এ.এম
বগুড়ায় অটোরিকশা চালককে হত্যা, ছিনতাইয়ের চেষ্টা
অ-অ+
অনলাইন ডেস্ক:
বগুড়ার কাহালু উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এক চালককে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বেলঘরিয়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা অটোরিকশাচালককে চেতনানাশক খাইয়ে হত্যার পর যানটি নিয়ে পালানোর চেষ্টা করেছিল। তবে আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে অটোরিকশাটি রেখেই তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে। এ ঘটনার প্রাথমিক তদন্তে ইতোমধ্যে দুই সন্দেহভাজনের নাম-পরিচয় পাওয়া গেছে এবং তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more