বোনের মৃত্যু প্রমান করতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির

Date: 2026-04-28
news-banner

অনলাইন ডেক্স:
ভারতের ওড়িশায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী ঘটনা। মৃত বোনের ব্যাংক হিসাব থেকে মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ভাই।
সোমবার (২৭ এপ্রিল) কেউনঝড় জেলার ডিআনালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা তার বোন কাকরা মুন্ডার ভারতের ওড়িশায় এক অদ্ভুত ও বেদনাদায়ক ঘটনার জন্ম দিয়েছে ব্যাংকিং জটিলতা ও দারিদ্র্যের বাস্তবতা। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামান্য অর্থ তুলতে না পেরে শেষ পর্যন্ত কঙ্কাল নিয়েই ব্যাংকে হাজির হন এক ভাই—এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কেওনঝড় জেলার একটি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা সম্প্রতি তার মৃত বোনের ব্যাংক হিসাব থেকে ১৯ হাজার ৩০০ টাকা তুলতে চেষ্টা করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, টাকা উত্তোলনের জন্য অ্যাকাউন্টধারীর উপস্থিতি অথবা বৈধ উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন। কিন্তু আর্থিক অনটন ও প্রয়োজনীয় আইনি জ্ঞানের অভাবে জিতু এসব শর্ত পূরণ করতে পারেননি।
বাধ্য হয়ে তিনি এমন এক সিদ্ধান্ত নেন, যা স্থানীয়দের স্তম্ভিত করে দেয়। প্রায় দুই মাস আগে মারা যাওয়া বোনের দেহাবশেষ শ্মশান থেকে তুলে কাপড়ে জড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে তিনি ব্যাংকে উপস্থিত হন। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের একাংশ ব্যাংকের কঠোর নিয়মের সমালোচনা করে বলেন, সামান্য অর্থের জন্য এমন পরিস্থিতি তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত। তাদের মতে, প্রশাসন বা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় যাচাই করে সহজ সমাধান করা যেত।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং বিষয়টি মানবিকভাবে সমাধানের আশ্বাস দেয়। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—গ্রামাঞ্চলের দরিদ্র ও অশিক্ষিত মানুষের জন্য ব্যাংকিং প্রক্রিয়া কতটা সহজলভ্য ও মানবিক?


তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/ সুমাইয়া শিমু

Leave Your Comments